‎বিশ্বনাথ-ওসমানীনগরে দৃশ্যমান হচ্ছে উন্নয়ন ‎৪মাসে ১৬৪টি প্রকল্প বাস্তবায়ন ‎

বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর লুনা গত চার মাসে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের আওতায় বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় মোট ১৬৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন।

‎এর মধ্যে বিশ্বনাথ উপজেলায় ৮৯টি এবং ওসমানীনগর উপজেলায় ৭৫টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তাঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়ন ও সংস্কার করা হয়েছে।

এতে অল্প সময়ে ব্যাপক উন্নয়ন কার্যক্রম আগে খুব একটা দেখা যায়নি। এমপি তাহসিনা রুশদীর লুনার উদ্যোগে চার মাসে দুই উপজেলায় ১৬৪টি প্রকল্প বাস্তবায়ন একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। গ্রামীণ জনপদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এসব প্রকল্প বাস্তবায়নের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসছে।

‎বিশেষ করে যেসব এলাকায় ছোটখাটো অবকাঠামোগত সমস্যা দীর্ঘদিন ধরে মানুষ দুর্ভোগ পোহাচ্ছিলেন, সেখানে দ্রুত উন্নয়ন কাজ বাস্তবায়ন হওয়ায় স্থানীয় জনগণ উপকৃত হচ্ছেন। এসব প্রকল্পের ফলে গ্রামীণ যোগাযোগব্যবস্থা আরও সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর পরিবেশও উন্নত হচ্ছে।

জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। স্বল্প সময়ে বিপুলসংখ্যক প্রকল্প বাস্তবায়নের ফলে বিশ্বনাথ ও ওসমানীনগরের গ্রামীণ জনপদে উন্নয়নের দৃশ্যমান পরিবর্তন আসছে।

এমপি লুনা এক বক্তব্যে বলেছেন, বিশ্বনাথ ও ওসমানীনগরের প্রতিটি এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। জনগণের মৌলিক চাহিদা পূরণ, যোগাযোগ ব্যবস্থা এবং গ্রামীণ অবকাঠামো শক্তিশালী করতে সরকারি বরাদ্ধ নিশ্চিত করা হবে। পাশাপাশি সব ধরনের ভাতা চালু করা হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *