বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার-২

বিশ্বনাথ রাজনীতি সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: গত ১৫আগস্ট রাত ১০টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের শেখপাড়া গ্রামস্থ উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সামনে মশাল মিছিল করে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ । সেই মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সরকারি কার্যক্রম ব্যহত করে উন্নয়ন বাধাঁগ্রস্থ, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, সন্ত্রাসী কার্যক্রম ও উক্ত কার্যক্রমে অর্থায়ন, অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রমে সহযোগীতা করার অপরাধে থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) বিশ্বনাথ থানার এসআই বাবুল সিংহ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ ও আরোও ২৫ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে মামলাটি দায়ের করা হয়। মামলা নং ১৬ (তাং ১৯.০৮.২০২৬ইং)।

এদিকে মামলা দায়েরের পর পরই থানা পুলিশ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পদে নয়ন মিয়া ও কামরান নামের আরো এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আসামিরা হলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম (রুকন), সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুন, সহ-সভাপতি শামিম আহমদ, কয়েছ আহমদ, তাহের আহমদ ছামি, জুমন মিয়া, যুগ্ম-সম্পাদক রেজাউল ইসলাম, নাহিদ আলী, এমরান আহমদ, ইমাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ আছলাম, নয়ন মিয়া, শেখ আসলাম, সাব্বির আহমদ, আব্দুল হাকিম, রিংকু মল্লিক, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম অনি, মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক পারভেজ আহমদ ও মামুন মিয়া।

সন্ত্রাস বিরোধী আইনে’ মামলা দায়ের ও দুজনকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠনের ব্যানার ব্যবহার করে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ২০ জন ছাড়াও আরোও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া নয়ন মিয়া নামের এক এজাহারনামীয় অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ (বুধবার) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *