সিলেট থেকে জাফলং যাবে ট্রেন

অর্থণীতি সিলেট
শেয়ার করুন

সিলেট থেকে গোয়াইনঘাটের জাফলং পর্যন্ত ট্রেন লাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এমনটি জানিয়েছেন ওই এলাকার এমপি এবং প্রবাসীকল্যান ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবের ফল উৎসবের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়ে এমনটি জানান আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, সিলেট থেকে গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলং পর্যন্ত ট্রেন লাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ মাসের মধ্যেই রেলওয়ের প্রকৌশলীরা সিলেট এসে এর সম্ভাব্যতা যাছাই করবেন। এরপর ফিজিবিলিটি স্টাডি হবে।

মন্ত্রী বলেন, সিলেট থেকে জাফলং পর্যন্ত ওয়াগন (ট্রেনের পণ্যবাহী কোচ) চালু হলে জাফলং-সিলেট রুটে সহজে ও কম খরচে পণ্য আনা নেওয়া করা যাবে। এছাড়া পর্যটকসহ যাত্রীরা সহজে যাতায়াত করতে পারবেন।

ঢাকা-সিলেট রুটের ৬ লেনে উন্নীতের কাজ সম্পর্কে তিনি বলেন, ভূমি অধিগ্রহনের সমস্যার কারণে এই সড়কের কাজ আটকে ছিলো। সার্ভেয়ার সংকটের কারণে ভূমি অধিকরণ কাজে দেরি হচ্ছিলো। সম্প্রতি আমি ভূমি মন্ত্রীর সাথে কথা বলে সিলেটে ৬ জন সার্ভেয়ার নিয়োগের ব্যবস্থা করেছি। এখন আর সার্ভেয়ারের দোয়াই দেওয়া যাবে না। আশা করছি, দ্রুতই ভূমি অধিগ্রহন শেষ করে ঢাকা-সিলেট মহাসড়কের কাজ পুরোদমে শুরু হবে।

আরিফুল হক বলেন, জৈন্তা গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জের যে কোন জায়গায় একটি আধুনিক হাসপাতাল নির্মানের ব্যাপারে আলোচনা চলছে। এটি নির্মাণ করা গেলে পুরো সিলেটবাসী উপকৃত হবেন।

জাফলং, রাতারগুল, বিছনাকান্দিসহ পর্যটনকেন্দ্রগুলোতে ওয়াশব্লক নির্মানের কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, দ্রুতই এ কাজ শেষ হবে। এছাড়া সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর যাতায়াত ব্যবস্থার উন্নয়নেও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক সংকট দূর করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিতে ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখের ক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, আল আজাদ, সিনিয়র সহ-সভাপতি জামান মনির, জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *