নিজস্ব প্রতিবেদক :: ইতালির নাপোলিতে সিলেটের ‘বিশ্বনাথ এসোসিয়েশন নাপোলি’ নামে ৩১ সদস্য বিশিষ্ট একটি সামাজিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ ২০২৬ হতে ২০২৯ পর্যন্ত ৩ বছর থাকবে। গত ১৭ মে ইতালির নাপোলির সান জিউসেপ্পে ভেসুভিয়ানো-৮০০৪৭ স্থানে এক আলোচনা সভায় ওই কমিটি গঠন করা হয়।
সবার সর্বসম্মতি ক্রমে আব্দুল হামিদ আহাদ’কে সভাপতি, এনামুল হককে সাধারণ সম্পাদক, আব্দুল কাদিরকে সাংগঠনিক সম্পাদক ও আনোয়ার ইসলামকে অর্থ সম্পাদক করা হয়েছে।
কার্যকরি এই কমিটেতে স্থান প্রাপ্ত বাকিরা হচ্ছেন- সহ সভাপতি আব্দুল খালিক, চন্দন মিয়া, ফয়ছল মিয়া, সিরাজ মিয়া, সহ সাধারণ সম্পাদক হারুন আহমেদ, কবির মিয়া, জয়নাল আবেদীন, গোলাম কিবরিয়া, সহ সাংগঠনিক মো: ইসমাঈল. কামরুল ইসলাম, সহ অর্থ সম্পাদক আব্দুল মালিক, ধর্ম সম্পাদক আব্দুস ছালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুর রহমান, ত্রীড়া সম্পাদক আশরাফ আলী, পরিকল্পনা সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক সাদেক আলী, সহ প্রচার সম্পাদক লাদেন মিয়া, সাংস্কৃতিক সম্পাদক আরা বিন্দ নাথ, সমাজ কল্যাণ সম্পাদক ইশতিয়াক মামন, প্রকাশনা সম্পাদক হেলাল আহমদ, ত্রাণ সম্পাদক ময়নুল ইসলাম পারভেজ, দফতর সম্পাদক অলিক আহমদ, কার্যকরি সদস্য আব্দুর রব, রায়হান আহমদ, রেদোয়ন আলী ও দিলওয়ার হোসাইন।
এছাড়াও কমিটিতে উপদেষ্টা পদে রাখা হয়েছে- মোহাম্মদ খালেদ (নজিব), আবদুল মজিদ, দবির মিয়া, মো:লিয়াকত আলী, আমরুশ আলী, সাজ্জাদ মিয়া, সমুজ আলী ও বাবুল’কে।
কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী।
