বিশ্বনাথ পৌরবাসীকে সম্ভাব্য মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলামের ঈদের শুভেচ্ছা

বিশ্বনাথ রাজনীতি
শেয়ার করুন

প্রেসবিজ্ঞপ্তি :: ​পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিশ্বনাথ মপৌরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সর্বস্তরের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ তাজুল ইসলাম।

​এক শুভেচ্ছা বার্তায় শাহ তাজুল ইসলাম বলেন, ‘পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, মানবতা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। কোরবানির মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা যেন সমাজের সকল ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সবার কোরবানি কবুল করুন এবং সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দিন।

​পৌরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রিয় পৌরবাসী, আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই আমার পথচলার মূল শক্তি। আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আমি আপনাদের আন্তরিক সমর্থন, পরামর্শ ও নেক দোয়া কামনা করছি।

​বিশ্বনাথের উন্নয়ন নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে এই সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আরও বলেন, ‘ইনশাআল্লাহ, আগামীতে আপনাদের সবাইকে সাথে নিয়ে এবং আপনাদের পাশে থেকে একটি আধুনিক, সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব বিশ্বনাথ পৌরসভা গঠনে আমি কাজ করে যেতে চাই।’

​বার্তার শেষাংশে তিনি পুনরায় বিশ্বনাথের সর্বস্তরের জনতাকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *