বিশ্বনাথ থেকে স্কুলছাত্র নিখোঁজ

বিশ্বনাথ থেকে স্কুলছাত্র হারিয়ে গেছে বিশ্বনাথ থেকে মারুফ আহমদ (১৪) নামের স্কুলছাত্র হারিয়ে গেছে। সে বিশ্বনাথের জানাইয়া গ্রামের মাসুক আলীর বড় ছেলে ও রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। রোববার আনুমানিক বিকেল ৩ টার সময় স্কুল ছুটির পর আর বাড়ি ফিরেনি। সকল আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবদের বাড়িতে খোঁজ করে তাকে পাওয়া যায়নি। এব্যাপারে বিশ্বনাথ […]

বিস্তারিত পড়ুন

বিশ্বনাথে জঙ্গিবাদ সচেতনতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বিশ্বনাথে এফআইভিডিবি’র সংঘ প্রকল্পের জঙ্গিবাদ সচেতনতা শীর্ষক দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১১ টা থেকে উপজেলা বিআরডিবি হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া। প্রকল্পের কো- অর্ডিনেটর শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে কর্মশালার আলোচ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ওসি […]

বিস্তারিত পড়ুন

আ’লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথে র‌্যালী ও সভা

বিশ্বনাথ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পুরাণ বাজারস্থ আল-হেরা-শপিং সিটির সামন থেকে র‌্যালীটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে অনুষ্ঠিত আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। সভায় প্রধান অতিথির […]

বিস্তারিত পড়ুন

ট্রেন গেলে ব্রিজ কাঁপে, নাট-বল্টু নাই, বললেও কেউ শুনেনি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেলওয়ে স্টেশনের কাছে যে সেতুটি ভেঙে আন্ত:নগর উপবন এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে সেই সেতুটির দূরবস্থা নিয়ে অনেক আগে থেকেই রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। গতকাল রোববার গভীর রাতে ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়ে পাহাড়ি ছড়ার মধ্যে পড়ে পাঁচজন নিহত হন, আহত হন অন্তত দুই শতাধিক যাত্রী। এ সময় […]

বিস্তারিত পড়ুন

কুলাউড়ার ট্রেন দুর্ঘটনা: বেড়েছে চোরের উপদ্রব, খোয়া যাচ্ছে যাত্রীদের মালামাল

মৌলভীবাজারের কুলাউায় ট্রেন দুর্ঘটনার পর ওই এলাকায় হঠাৎ করে চোরের উপদ্রব বেড়ে গেছে। খোয়া যাচ্ছে যাত্রীদের মূল্যবান মালামাল। রাত সাড়ে ১১ টায় ট্রেন দুর্ঘটনার পর থেকেই এক শ্রেণীর সুযোগ সন্ধানী লোক দুর্ঘটনাস্থলে হাজির হয়ে যাত্রীদের মালামাল চুরি করা শুরু করে বলে জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে বেশ কয়েকজনকে মালামালসহ সন্দেহজনকভাবে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার […]

বিস্তারিত পড়ুন