নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথে দুই সন্তানের জননীর সাথে প্রেমের সম্পর্কের পর ধর্ষনের অভিযোগে রবিউল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেফতারের পর শনিবার বিশ্বনাথ থানায় হস্থান্তর করেছে র্যাব-৯। পুলিশ রবিউলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি গাজি মাহবুবুর রহমান। রবিউল আনরপুর গ্রামের দবির মিয়ার পুত্র।
বাদিনী রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে রিমা বেগম (৩২) তার অভিযোগে উল্লেখ করেছেন, প্রায় ১০বছর পূর্বে তার স্বামীর সাথে ডিভোর্স হয় এবং দুই সন্তান নিয়ে বিশ্বনাথ ভাড়া বাসায় বসবাস করিয়া আসিতেছেন। প্রায় দেড় বছর পূর্বে রবিউলের সাথে পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে শারিরীক মেলামেশা করিয়া আসিতেছে। বাদিনী বিবাহের চাপ দিলে বিবাদী দিনকাল ক্ষেপন করিতে থাকে এবং এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেয়। কোন উপায়ান্তর না পেয়ে থানায় ধর্ষন মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র্যাব রবিউলকে গ্রেফতার করে। বিশ্বনাথ থানার (মামলা নং-১৪/২৬ইং)।
