নিজস্ব প্রতিবেদক :: তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফাহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার।
অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মাঠ কর্মচারিরা জনসংখ্যা নিয়ন্ত্রন ও মাতৃ মৃত্যু, শিশু মৃত্যু রোধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছেন। অথচ বিগত দিনে তাদের কোন মূল্যায়িত করা হয়নি। তাদের গ্রেড নেই, প্রমোশন নেই, পদোন্নতি নেই। অথচ একই পদে বছরের পর বছর কাজ করে যাচ্ছে। আমরা আপনাদের দুঃখ দূর্দশার কথা বর্তমান সরকারে কাছে তুলে ধরব। ইনশা আল্লাহ সরকার আপনাদের দাবিদাবা পূরণ করবে এবং মূল্যায়িত করবেন। পরিবার পরিকল্পনা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণ, নিরাপদ মাতৃত্ব এবং পরিবার কল্যাণ কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিগত অর্থ বছরে পরিবার পরিকল্পনা, মাও ও শিশু স্বাস্থ্য ও কৈশোর কালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে, লামাকাজি ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারি আইভি ধর, প.প পরিদর্শক এম শামসুজ্জামান শিলন, অলংকারি ইউনিয়নের পরিদর্শিকা জ্যোতি দাস মর্মী।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত এই সভায় পরিবার পরিকল্পনা কর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
