দেশের সাধারণ ও খেটে খাওয়া মানুষের কল্যাণেই এ বাজেট : এমপি তাহসিনা রুশদীর

বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

​নিজস্ব প্রতিবেদক :: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘আগামী দিনের বাংলাদেশকে একটি পরিবর্তনশীল, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। আর এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সাধারণ ও খেটে খাওয়া মানুষের কল্যাণ চিন্তা করেই নতুন বাজেট প্রণয়ন করা হয়েছে।

​শনিবার (১৩ জুন) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমপি লুনা বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর কর কমানো হয়েছে, যাতে খেটে খাওয়া সাধারণ মানুষের ওপর বাড়তি বোঝা না চাপে। সেই বিষয়টি বিশেষভাবে মাথায় রেখেই মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেট দিয়েছেন। আমরা সবাই যদি আন্তরিকভাবে সহযোগিতা করি, তবে দেশে অবশ্যই ইতিবাচক পরিবর্তন আসবে। তবে এর জন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
​উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুনের সঞ্চালনায় সভায় বক্তারা ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্টান শেষে রামপাশা- বৈরাগী বাজার -সিঙ্গের কাছ বাজার- টুকের বাজার রাস্তার মেরামত কাজের উদ্ভোধন ও বাগিচা বাজার ও গুদাঘাট সড়ক উদ্বোধন করেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *