নিজস্ব প্রতিবেদক :: গ্রামীণ ফোন টাওয়ারের ৬০লাখ টাকার ব্যাটারি চুরির মামলায় আমিন উদ্দিন সুজনকে গ্রেফতার করেছে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।
গত ২৮মার্চ আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে শাহপরাণ (রহঃ) থানার শাহজালাল উপশহর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খন্দকার জাফর ইমাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ূন রশিদ চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। (শাহপরাণ থানার মামলা নং-২৬/২১৬, তারিখ-২৮/০৯/২০২৫খ্রি:, ধারা-৪৫৪/৩৮০)।
সে সুনামগঞ্জের ছাতক থানার সেনপুর গ্রামের সফিক মিয়া পুত্র।
পুলিশ জানায়, শাহজালাল উপশহর, বি-ব্লক, রোড নং-১৩, ৩৮ নং বাড়ীর ৫ম তলা ভবনের ছাদে গ্রামীণ ফোন টাওয়ারের স্টোর রুমের তালা কেটে ৪২টি ভিশন ব্যাটারি, চুরি করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অত্র মামলার এজাহারনামীয় প্রধান আসামী আমিন উদ্দিন সুজন চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে এবং সে রাজবাড়ী সদর থানার ওয়ারেন্টভুক্ত আসামী।
