বিশ্বনাথ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী সবুর আলী ও শিরিন চৌধুরী

Uncategorized
শেয়ার করুন

নিজস্ব প্রতিকবদক :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথ উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালের চক গ্রামের লন্ডন প্রবাসী হাজী সবুর আলী ও শিরিন চৌধুরী আলী।

শুভেচ্ছা বার্তায়  তারা জানান,‘‘পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহ’র এক প্রধান ধর্মীয় উৎসব। এ উপলক্ষে বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। তারা বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগীর পর বিশ্ব মুসলিম উম্মাহ শাওয়াল মাসের চাঁদের আগমনে রোজা ভেঙ্গে আল্লাহ’র বিশেষ শোকরিয়াস্বরুপ আনন্দ উৎসব পালন করেন, সেটিই ঈদুল ফিতর। এ দিনে বিশ্ব মুসলিম একে অপরকে শুভেচ্ছা জানায়।

ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে, নিয়ে আসে আল্লাহ’র সন্তুষ্টি ও নৈকট্য লাভের মহা সুযোগ। এ দিনে সৌহার্দ্য সম্প্রীতি ও ভালবাসার বন্ধনে সবাইকে নতুনভাবে আবদ্ধ করে। ঈদের দিন মানুষ সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলিত হয়। তাই এ দিনে আমাদের অঙ্গীকার হোক-সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানী থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভুতি, মানবতা ও মহামিলনের এক অভুতপূর্ব সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

প্রবাসী হাজী সবুর আলী ও শিরিন চৌধুরী, পালের চক গ্রামের হাজী আরশাদ আলীর পুত্র ও পুত্রবধু। তারা স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাস করেন। এই দম্পত্তি প্রবাসে থাকলেও দেশের মানুষের প্রতি তাদের রয়েছে এক অভুতপূর্ণ ভালবাসা। তারা যে কোন দুর্যোগে, যে কোন দিবসে মানুষের পাশে থাকা, মানুষকে ভালবাসা, সহায়তা করা তাদের প্রধান কাজ।

শিরিন চৌধুরী ও সবুর আলী জানান, গত কয়েক যুগ ধরে আমরা দেশের অসহায়, দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছি এবং শেষ সময়টুকু পর্যন্ত যেন এভাবেই মানুষের পাশে থাকতে পারি এই প্রত্যাশা এবং দেশ বাসীর কাছে দোয়া প্রাথনা করি।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *