বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং এনটিভি ইউরোপ, কালবেলা ও সিলেটের মানচিত্র পত্রিকার সাংবাদিক নবীন সোহেলের পিতা ও বিশ্বনাথ উপজেলার পূর্ব কাউপুর গ্রামের প্রবীণ মুরব্বি সোনাফর আলী ঠিকাদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে একজন প্রবীণ ও সম্মানিত ব্যক্তির মৃত্যুতে এলাকাবাসীর মাঝে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলেও উল্লেখ করেন তারা।
শোক জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি কাজী মাওলানা আবদুল ওয়াদুদ, যুক্তরাজ্য বিএনপি নেতা সেবুল মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা মুমিন খান মুন্না, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার এবং বিশ্বনাথ দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ।
এছাড়াও শোক প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন, কোম্পানিগঞ্জ প্রেসক্লাব, দৈনিক কালবেলা পরিবার, এনটিভি ইউরোপ পরিবার, সিলেটের মানচিত্র পরিবার, ইউএসবি পরিবার, নাগরী নিউজ পরিবার, ব্র্যাক আইএসডি পরিবার, বিশ্বনাথ ফুটবল অ্যাসোসিয়েশন, উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি, বিশ্বনাথ ডেফোডিল অ্যাসোসিয়েশন, বিশ্বনাথ প্রবাসবন্ধু ফোরাম, ব্রাইট ফিউচার স্কুল কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেন। পাশাপাশি শোকাহত সাংবাদিক নবীন সোহেল ও তার পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।
