ব্রিটিশ সম্মাননা MBE প্রাপ্ত শিক্ষানুরাগী মুজাহিদ খানকে সংবর্ধনা প্রদান

বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: ‎ব্রিটিশ সরকারের প্রতিনিধি ও বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা খানপাড়া গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী মুজাহিদ খানকে ব্রিটিশ সরকার (মেম্বার অফ দ্য অর্ডার অফ দ্যা ব্রিটিশ এম্পায়ার) পদকে ভূষিত করায় নিজ গ্রামে আনুষ্টানিকভাবে সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার মুজাহিদ খানের বাড়িতে মধ্যভোজের আয়োজন করা হয়।

‎অনুষ্টানে বক্তারা বলেছেন, মুজাহিদ খান ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসেবে নিযুুক্ত হওয়ায় শুধু বিশ্বনাথ নয়, সারা বাংলাদেশে সুনাম ছড়িয়ে পড়েছে। এতে আমরা আনন্দিত ও গর্ববোধ করছি। মুজাহিদ খানের এ কৃতিত্ব আমাদেরকে অনুপ্রানিত করেছে। আমরা তাঁর নেক হায়াত কামনা করছি। এসময় বক্তারা মুজাহিদ খানসহ তাদের পরিবারের সংক্ষিপ্ত গুনাবলি স্মৃতিচারণ করেন।

‎অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক, লেখক ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক বশির উদ্দিনের সভাপতিত্বে ও বালাগঞ্জ উপজেলা ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা মাসুক আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের এসিস্ট্যান্ট ডাইরেক্টর আহমদ আলী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, মুজাহিদ খান।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সিংগের কাছ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, সমাজ সেবক সামসুন নুর, সিংগের কাছ আলিম মাদরাসার আরবি প্রভাষক কাজী মাওলানা নুর উদ্দিন, ভাইস প্রিন্সিপাল মাওলানা খসরুজ্জামান, কামাল বাজার ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান।

‎অনুষ্টানে স্বাগত বক্তব্য দেন, সুয়েব খান, মতাহির খান ও সবুজ খান।

‎এসময় উপস্থিত ছিলেন, সিংগের কাছ স্কুল এন্ড কলেজ, সিংগের কাছ আলিম মাদরাসার শিক্ষকবৃন্দ, মানবতার ঘর এর সদস্যবৃন্দ ও সিংগের কাছ বাজারের সম্মানীত ব্যবসায়ীবৃন্দ।

‎শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন, হাফিজ ক্বারী মাওমানা হুসাম উদ্দিন। নাতে রাসুল (সা:) পরিবশন করেন, রিসালাহ শিল্পীগোষ্টির রেদওয়ান আহমদ।

‎অনুষ্টান শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, হাফিজ ক্বারী মাওলানা জমশেদ আলী।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *