নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের এওলাটপার গ্রামের হাওর থেকে একটি ষাড় (গরু) চুরি করে পালানোর সময় শাহিন মিয়া নামের এক চোরকে আটক করেন স্থানীয় জনতা।
অভিযোগ উঠেছে, ষাড়টি চুরি করে পালানোর সময় আব্দুল হাফিজের বাড়ির সামনে পৌঁছলে বিশ্বনাথ থেকে লামাকাজীগামী একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় ষাড়টি ঘটনাস্থলেই মারা যায়।
আজ শনিবার (১ আগস্ট) দুপুরে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, এওলারপার গ্রামের আব্দুস সালামের একটি কালো রঙের ষাঁড় (গরু) সকালে এওলারপার হাওরে ঘাস খাওয়ার জন্য রাখা হয়। দুপুর দেড়টার দিকে শাহিন মিয়া (৩২) নামের এক চোর ষাড়টি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা শাহিন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন এবং মৃত ষাড়টি সুরতহালের জন্য উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে প্রেরণ করা হয়।
এদিকে চোর শাহিন মিয়াকে উদ্ধার করে কাদিপুর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয় । এ ঘটনায় গরুর মালিক এওলারপার গ্রামের আব্দুস সালাম বাদী হয়ে বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে থানা পুলিশ জানায়, চুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
