নিজস্ব প্রতিবেক :: প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উপদেষ্ট্রা (প্রতিমন্ত্রী মর্যাদা) হুমায়ুন কবিরের উদ্যোগে পবিত্র ঈদুল আযহার উপলক্ষে বিশ্বনাথে সুবিধা বঞ্চিত মানুষের জন্য ১০টি ও ওসমানীনগর ১০টিসহ মোট ২০টি গরু কুরবানীর জন্য প্রদান করা হয়েছে।
জানাগেছে, পবিত্র ঈদুল আযহা (কোরবানী) উপলক্ষে বিশ্বনাথ পৌরসভায় ২টি, লামাকাজিতে ১টি, রামপাশায় ২টি, অলংকারীতে ১টি, দশঘরে ১টি, দেওকলসে ১টি, দৌলতপুরে ১টি, খাজাঞ্চিতে ১টি ও ওসমানীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ২০টি গরু মাংস বিতরণ করা হবে।
বুধবার সন্ধ্যায় হুমায়ুন কবিরের একটি প্রতিনিধি দল বিশ্বনাথে এসে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের (প্রতিনিধিদের) হাতে ১০টি গরু হস্তান্তর করেন। আগামীকাল (বৃহস্পতিবার) বিশ্বনাথ উপজেলার বিভিন্নস্থানে হুমায়ুন কবিরের প্রতিনিধিরা সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে গরুর মাংস বিতরণ করবেন। এছাড়া হুমায়ুন কবিরের উদ্যোগে কোরবানী উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ১০টি গরুর মাংস ওসমানীনগর উপজেলার বিভিন্ন স্থানে বিতরণ করা হবে। ওসমানীনগর উপজেলার ১০টি গরু ইতিমধ্যে স্থানীয় প্রতিনিধিদের হাতে পৌঁছে গেছে বলে জানাগেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা হুমায়ুন কবিরের প্রতিনিধি শামীম আহমদ চৌধুরী জানান, আগামীকাল পবিত্র ঈদুল আযহা (কোরবানী) উপলক্ষে হুমায়ুন কবিরের উদ্যোগে বিশ^নাথ ও ওসমানীনগর উপজেলায় ২০টি গরু প্রদান করেছেন। ২০টি গরুর মাংস সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করা হবে। গরুর মাংস যারা অসহায়, দরিদ্র শুধু তাদের মধ্যে মাংস বিতরণ করা হবে।
Post Views: 100
