ইলিয়াস আলী গুম: বিমান বাহিনীর কর্মকর্তা সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জাতীয় সারাদেশ
শেয়ার করুন

আজ রোববার রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

প্রসিকিউটর শাইখ মাহদী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তদন্তে ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছেন তদন্ত কর্মকর্তা।

তিনি আরও বলেন, মামলাটি বর্তমানে তদন্ত পর্যায়ে রয়েছে।

এদিকে, সাইফুর রহমান ইতোমধ্যে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রসিকিউটর শাইখ মাহদী বলেন, ‘আমাদের জানা নেই।

২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার নিখোঁজ হন। সেসময় ইলিয়াস সিলেট বিভাগে বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। সিলেট-২ আসন থেকে তিনি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

সাইফুর রহমান এ মামলায় সর্বশেষ অভিযুক্ত ব্যক্তি, যার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে ইলিয়াস আলী গুমের ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *