মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি গঠন

বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি গঠন গঠন করা হয়েছে। আজ (৫সেপ্টেম্বর) শনিবার বিশ্বনাথ পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে কাজী মাওলানা আব্দুল ওয়াদুদকে সভাপতি, কাজী মাওলানা নুরুদ্দিনকে সাধারণ সম্পাদক, কাজী মাওঃ আব্দুল মুকিতকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম মেরেজ রেজিস্টার কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুস সবুর, সাধারণ সম্পাদক কাজী মোজাম্মিল হোসেন, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক কাজী আব্দুল হাসিব।

মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মাওলানা জামাল উদ্দিনের পরিচালনায় আগামী পাঁচ বছরের জন্য উপজেলা শাখা পুনর্গঠন সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন ২ নং খাজান্চি ইউনিয়নের নিকাহ রেজিস্টার জনাব মাওঃ আবু তাহের মুহাম্মদ হুসাইন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *