নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’ বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা শাখা কতৃক আয়োজিত কর্মী সভা অনুষ্টিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, রাজনৈতিক হীন স্বার্থে, ব্যক্তি স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে আজকে ইলসাম সবচেয়ে বড় ফিতনায় জর্জরিত। ইসলামের সবচেয়ে বড় দুর্দিন। আজকের দিনে বাজারে সমস্ত পণ্যের দাম বেড়েছে, আর দাম কমেছে ঈমান-ইসলামের। ইসলামের সওদাটা সবচেয়ে সস্তা হয়ে গেছে। সকলেই সব কাজে ইসলামের দোহাই দিচ্ছে। ইসলামকে ব্যক্তি স্বার্থে পর্যন্ত নিয়ে আসা হয়েছে। ইসলামের নাম নিয়ে বেয়াদবি করা আমরা দেখেছি। ইসলামের নাম নিয়ে মুশরিকি কর্মকান্ড এদেশের মানুষ দেখেছে। ৫ আগস্টের পরে রাজনৈতিক ভাবে কে কি পেয়েছেন সেটার চেয়ে বড় হিসাব হচ্ছে, এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে। থলের বিড়াল বেড়িয়ে এসছে।
আজ শনিবার (২৪ অক্টোবর) বেলা আড়াইটায় সিলেটের বিশ্বনাথে, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পৌর শহরের একটি পার্টি সেন্টারে উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম ইকবাল ও পৌর আল-ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা হেলাল আহমদের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আল-ইসলাহ কেন্দ্রীয় মহাসচিব মাওলানা একেএম মনোওর আলী, সিলেট জেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা আবু জাফর নোমান, অর্থ সম্পাদক তালুকদার ফয়জুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আল-ইসলাহ সহ-সভাপতি মাওলানা আকমল হোসাইন শাকুর, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন লতিফী, বিশ্¦নাথ দক্ষিণ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, পৌর তালামীযের সভাপতি মাওলানা আউয়াল হোসেন পারভেজ, সহ-সভাপতি ইসলাম উদ্দিন, বিশ্বনাথ ইউনিয়ন আল-ইসলাহর সভাপতি হাফিজুর রহমান, রামপাশা ইউনিয়ন সভাপতি মাওলানা মনছুর আহমদ বিপ্লবী, দেওকলস ইউনিয়ন সভাপতি মাওলানা সাইদুল ইসলাম, লতিফিয়া ইমাম সোসাইটি রামপাশার সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আল-ইসলা’র সহ-সভাপতি মাও, হাবিবুর রহমান, পবিত্র কালামে পাক থেতে তেলাওয়াত করেন, দক্ষিণ উপজেলা তালামীযে সাবেক সভসপতি হোসাইন আহমদ রাজন, নাতে রাসুল (সা:) পরিবশন করেন আব্দুল্লাহ আল-খয়ের।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আল-ইসলাহ’র সদস্য অধ্যক্ষ মাও, আব্দুস সালাম, সহকারি অধ্যাপক মাও, নেছার আহমদ, নিশ্বনাথ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, বর্তমান চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ মডেল মসজিদের ইমাম মাও, খায়রুল ইসলাম, আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাও, আমিরুল ইসলাম, লামাকাজি ইউনিয়ন আল-ইসলাহ’র সভাপতি মাও, শফিকুল ইসলাম, লতিফিয়া কারি সোসাইটির সভাপতি মাও, আব্দুল মসাব্বির, সাধারণ সম্পাদক মনজুর আহমদ, বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ’র প্রচার সম্পাদক মাও শেখ সাহিদুর রহমান, পৌর আল-ইসলাহ’র সহ-সভাপতি মাও. মোহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুল মুমিন, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাও. আব্দুল মুক্তাদির ফয়সল,
বিশ্বনাথ উত্তর উপজেলা কারি সোসাইটির সাধারণ সম্পাদক মাও হরমুজ আলী,ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোডের সভাপতি হাফিজ আব্দুল কাদির, খাজাঞ্চি ইউনিয়ন আল-ইসলাহ,র সভাপতি কারি আব্দুল কুদ্দুছ, অলংকারি ইউনিয় আল-ইসলাহ’র সভাপতি হাফিজ আছকির আলী, দশঘর ইউনিয়ন আল-ইসলাহ’র সভাপতি মাও, হাবিবুর রহমান, দশঘর লতিফিয়া ইমাম সোসাইটির সভপতি সাইফুল রহমান ছালিক, বিশ্বনাথ লতিফিয়া ইমাম সোসাটির সভাপতি গোলাম মস্তফা, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, দক্ষিণ উপজেলা তালামীযে সাবেক সভাপতি হাফিজ শোয়াইবুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মাও তাজুল ইসলাম, দক্ষিন উপজেলা তালামীযে সভাপতি নিরুল ইসলাম মুবিন, সহ-সভাপতি সাব্বির আহমদ।
