সিলেটে ছাত্রলীগের ত্রাস নাছিরকে খুজছে পুলিশ

রাজনীতি
শেয়ার করুন

স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথ থানাধীন দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ এলাকার ত্রাস ছাত্রলীগ নেতা নাছিরকে খুজছে পুলিশ। কিন্তু কোথাও নাছিরের কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। দৌলতপুর ইউনিয়নের শেখেরগাও গ্রামের আব্দুল মোতালিবের পুত্র ছাত্রলীগ নেতা আবু নাছির এক সময় সহজ সরল প্রকৃতির গ্রাম্য ছেলে ছিল। সিলেট শহরে এসে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়। আওয়ামীলীগ সরকার পতনের আগে সে এলাকায় নিজেকে হিরো দাবি করে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। তার অপরাধের কোন সীমা পরিসীমা নেই। এক পর্যায়ে স্থাণীয় পুলিশ একাধিকবার তার বাড়িতে হানা দিলে সিলেট শহরে পালিয়ে যায়। সেখানেও নাছিরকে খোজতে থাকে পুলিশ। কিন্তু তাকে গ্রেফতার করেতে পারেনি। পুলিশের সাথে তার অনেক সখ্যতা ছিল। পুলিশের ধাওয়া খেয়ে বারবার স্থান পরিবর্তন করতে থাকে। এখন সে কোথায় আছে কেউ জানেনা।
অনুসন্ধানে জানাযায়, নাছিরের বিরুদ্ধে সিলেট কোতয়ালী মডেল থানার মামলা নং-৩৭/২০২৪ইং, মামলায় সে ২৬নং আসামি হিসেবে নাম উল্লেখ রয়েছে। মামলাটি ৩২৩/৩২৪/২২৫/৩২৬/৩০৭/৩৪দ:বি: এবং ১৮৬০তৎসহ ১৯০৮সালের বিস্ফোরক দ্রব্যদী আইনের ৩/৪ধারা মতে রুজু করা হয়েছে। এ মামলায় তার বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ রয়েছে। কোতয়ালী মডেল থানার ৮৯/১৫৯ মামলা এবং একই থানার মামলা নং-৩৭, জিআর নং-৩৯২/২০২৪ইং, ধারা ১৯০৮সালের বিস্ফোরক দ্রব্যদী আইনের ৩/৪ ধারার তৎসত ৩২৩/৩২৫/৩২৬/২২৪/৩০৭/৩৪ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
একটি সুত্র জানায়, বেপোরোয়া নাছিরের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে। চালাক চতুর নাছির স্থান পরিবর্তন করায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারছেনা।
সিলেটের পুলিশের একজন কর্মকর্তা বেপোরোয়া নাছিরকে কেন গ্রেফতার করতে পারছেনা জানতে চাইলে তিনি বলেন, সরকার পতনের সময় বিভিন্ন ঘটনায় অনেক মামলা দায়ের করা হয়েছে এবং অনেক আসামি খুজে পাওয়া যাচ্ছেনা। আমরা নাছিরকে গ্রেফতারের জন্য একাধিক স্থানে অভিযান চালাচ্ছি। শীঘ্রই তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *