বিশ্বনাথে হামলার ঘটনায় মামলা দায়ের : প্রধান আসামি আনোয়ার গ্রেফতার

অপরাধ বিশ্বনাথ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেক :: বিশ্বনাথ উপজেলার দক্ষিণ দশপাইকা গ্রামে হামলার ঘটনায় মামলা দায়েরের পর আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

‎আজ (২০এপ্রিল) সোমবার বিকেল ৫টার দিকে দশপাইকা নোরাইশার মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎মামলার এজহার সুত্রে জানাগেছে, পূর্ব বিরুধের জেরে গত ১৮ এপ্রিল. সকাল ১১টার দিকে দৌলতপুর ইউনিয়নের দক্ষিণ দশপাইকা মসজিদের সামনে রাস্তা দিয়ে বাদীপক্ষকে বিবাদীগণ পূর্ব পরিকল্পিতভাবে দেশিয় অস্ত্রশস্ত্র সহ আক্রমন করে। এতে ফয়জুল ইসলাম, তাজুল ইসলাম গুরুত্বর জখমপ্রাপ্ত হয়। এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে বিশ্বনাথ থানায় ৪জনকে আাসামি করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন, (মামলা নং-১৫)।

মামলার আসামিরা হলেন, দক্ষিণ দশপাইকা গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র আনোয়ার হোসেন, কামাল মিয়া, আবুল হোসেন ও খয়ার হোসেন।

‎আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই নাজমা।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *