‎বিশ্বনাথের মীরের গাঁও বড়পীর (রহ.) দাখিল মাদ্রাসায় শিক্ষা সামগ্রী বিতরণ

বিশ্বনাথ শিক্ষা
শেয়ার করুন

‎বিশেষ প্রতিনিধি, ইয়াছিন মির্জা : সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী ‘মীরের গাঁও হযরত বড়পীর (রহ.) দাখিল মাদরাসা’য় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী (স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস) বিতরণ করা হয়েছে।

‎​বুধবার (২০ মে) দুপুর ২ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গণে যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব শেখ মো: নেছার আহমদের অর্থায়নে ও সৌজন্যে এ এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা লতিফিয়া ইমাম সোসাইটির সম্মানিত সভাপতি, আলহাজ্ব হযরত মাওলানা গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী শেখ মো: দুদু মিয়া।

অনুষ্টানে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে এবং শিক্ষার মান বাড়াতে আজকের এই আয়োজন। প্রবাসীরা আমাদের দেশের জন্য নিবেদিত প্রান। তারা দেশের যে কোন দূর্যোগে পাশে দাঁড়ান এবং শিক্ষার মানেন্নয়নে বিশেষ ভুমিকা পালন করে থাকেন। তারা প্রত্যাশা, শিক্ষার্থীরা যেন উন্নত লেখাপড়া করে এই  প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে। এতে এলাকারও সুনাম বৃদ্ধি পায়। আজকের এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি দেখে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত হয়েছি।

তিনি বলেন শিক্ষার মানোন্নয়নে অত্র মাদরাসায় দুটি নতুন কম্পিউটার প্রদান করা হবে। যাতে শিক্ষা লেখা পড়ার পাশাপাশি কারিগরি শিক্ষা অর্জন করতে পারে।

এসময় বক্তারা বলেন, মাদ্রাসার পক্ষ থেকে দুদু মিয়সহ যারা এই প্রতিষ্ঠানের সাথে সবসময় সহযোগিতা করে আসছেন তাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ।

অনুষ্টানে, কাতার প্রবাসী শেখ মো: শিপন মিয়া একটি প্রিন্টারের জন্য ৩০ হাজার টাকা দেয়ার আশ্বাস দিয়েছেন। আল্লাহ তায়ালা যেন উনার দানকে কবুল করেন।

মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা ইসলাম উদ্দিন লতিফীর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীণ মুরুব্বী শেখ মো: সুরুজ আলী সাহেব।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মীরেরগাঁও গ্রামের ইমাম আলাউদ্দিন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার মুরুব্বীদের মধ্যে আরশ আলী, ছুরত মিয়া, রোয়াব আলী, আতিকুর রহমান, আলাউদ্দিন, নিজাম উদ্দিন, সাবুল, জাবেদ, এখলাছ আলী, মনোফর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গোলাম মোস্তফা বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত সমাজ গঠনে আমাদের সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে। প্রবাসীদের এমন চ্যারিটেবল ও শিক্ষাবান্ধব উদ্যোগ প্রশংসার দাবিদার। বক্তারা মাদরাসায় অক্লান্ত পরিশ্রম ও সফলতার সাথে পরিচালনা করার জন্য প্রিন্সিপাল হযরত মাওলানা ইসলাম উদ্দিন লতিফী সাহেবের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনার সামান্য সহযোগিতাই পারে বদলে দিতে একটি শিশুর ভবিষ্যৎ। পরিশেষে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ড্রেস বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *