নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও তেলিকোনা আলিম মাদ্রাসার শিক্ষক, মাওলানা এটিএম নুর উদ্দিন সাহেবের মমতাময়ী ‘মায়ের’ মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির।
তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের জন্য জান্নাতুল ফেরদাউস কামানা করেন।
গতকাল মঙ্গলবার দুপুর ১টা ৩০মিনিটের সময় নিজ বাড়ি কান্দিগ্রাম গ্রামে ইন্তেকাল করেছেন। আজ দুপুর ২ঘটিকার সময় মরহুমার পারিবারিক কবস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
