এই হামলার সাথে শাহিনের কোন ধরনের সম্পৃক্ততা নেই এবং ঘটনার সময়ে ও আগে পরে ছিনলা। তাকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা আসামি করা হয় এবং সাত ঘন্টার ভেতরে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ যদি সরেজমিন সঠিক তদন্ত করে সিসি টিভির ফোঁটেজ সংগ্রহ ও লোকজনের সাথে কথা বলে মামলা রেকর্ড করতো তাহলে স্থানীয় ভাবে সবাই বলতো এইদিন অটোচালক শাহিন আহমদ ঘটনাস্থলে ছিলনা। আমরাও জানি এবং দেখেছি সে এই ঘটনার সময় ঘটনাস্থলে ছিলনা। কিন্তু রহস্যজনক কারণে পুলিশ সরেজমিন তদন্ত না করে মামলা রেকর্ড করে তাকে তাড়াহুড়ো করে গ্রেফতার করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে শাহিন আহমদের নিঃশর্ত মুক্তির দাবি করেন অটোচালকরা। এছাড়াও সঠিক তদন্তের মাধ্যমে তাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানান।
স্ট্যান্ডের সিনিয়র সহ সভাপতি সুরুজ আলীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আহাদ আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, স্ট্যান্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুছ সালাম, মেম্বার খাইরুল আমিন, নিপু চন্দ্র দাশ, ম্যানেজার আল আমিন, সদস্য আব্দুর রউফ, রোকন মিয়া, সেলিম মিয়া, রাজু মিয়া, ব্যবসায়ী হুসাইন আহমদ, প্রত্যক্ষদর্শী খলিল মিয়া ও তুহিন আহমদ।
