নিজস্ব প্রতিবেদক :: গতকাল (১১ আগষ্ট) মঙ্গলবার রাতে বিশ্বনাথ থানার এসআই কাজী আশরাফুল হক, এসআই সাইদুল হক, এএসআই শরীফুল ইসলাম ও এএসআই স্বরুপ চক্রবর্তীসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি ও ওয়ারেন্ট ভূক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাকৃতরা হচ্ছে, ডাকাতি মামলার আসামি অলংকারি ইউনিয়নের বড় খুরমা গ্রামের, আজমল ইসলাম রাজনের পুত্র শাহ মইনুল ইসলাম মাহিম (২০), পেশকারেরগাও গ্রামের আব্দুল রকিবেরপুত্র আব্দুল ইসলাম (৩০), লামাকাজি ইউনিয়নের মাহতাবপুর গ্রামের<span;> আফতার আলীর পুত্র রহিম উদ্দিন ওরফে ভুটু, রামপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত মিরাশ আলীর পুত্র রলেক মিয়া।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
