বিশ্বনাথ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী শাহ আবুল কালাম

Uncategorized নির্বাচন বিশ্বনাথ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথ উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশ্বনাথ মেয়র প্রার্থী শাহ আবুল কালাম।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক আনন্দের বার্তা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের ত্যাগ, সংযম ও মানবিকতার শিক্ষা দেয় এবং এই শিক্ষা বাস্তব জীবনে ধারণ করলেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। ‘ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এটাই আমাদের প্রত্যাশা। ধনী-গরিব ভেদাভেদ ভুলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ উপলব্ধি করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘উপজেলার প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সরকারি সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার অগ্রাধিকার।’

পরিশেষে তিনি আগামী পৌরসভা নির্বাচনে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সবাইকে নিরাপদ, আনন্দমুখর ঈদ উদযাপনের আহ্বান জানান।

শাহ আবুল কালাম বিশ্বনাথ পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ মসুলা (জানাইয়া) গ্রামের শাহ হাজী জামশেদ আলীর জেষ্ঠ্য পুত্র হচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী শাহ আবুল কালাম। শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ আবুল কালাম ‘করোনা-বন্যা’সহ সকল প্রাকৃতিক দূর্যোগে সর্বদাই সর্বসাধারণের কল্যাণে সাহায্যের হাত প্রসারিত রেখেছেন।

‎এছাড়া গরীব-অসহায় পরিবারের সদস্যদের বিবাহ ও চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে নিরবেই করে যাচ্ছেন সাহায্য সহযোগীতা। দেশে থাকা অবস্থার নিরাপদ সড়ক চাই (নিসচা)’র বিশ্বনাথ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন শাহ আবুল কালাম।

‎বিশ্বনাথ সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক শাহ আবুল কালাম দেশে ও প্রবাসে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকার পাশাপাশি নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবেও প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।

‎ তথ্য প্রযুক্তির এযুগে তিনি নিজের কর্মতৎপরতার ফাঁকে ফাঁকে মোবাইলের সাহায্যে দেশে থাকা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ রেখেই আসছেন। আর প্রবাসে অনুষ্ঠিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানগুলোতে স্বশরীরেই উপস্থিত থেকে নিজেকে সম্পৃক্ত রাখছেন জনসাধারণের সাথেই।

‎ ফলে সামাজিক-রাজনৈতিক ও অর্থনীতির ক্ষেত্রে নিজের অবস্থান শক্ত করে ধরে রাখার পাশাপাশি ‘দেশে ও প্রবাসে’ থাকা বাঙালী কমিউনিটিতে বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী শাহ আবুল কালামের রয়েছে ব্যাপক গ্রহনযোগ্যতা।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *