নিজস্ব প্রতিবেদক :: গত ৬এপ্রিল সোমবার দিবাগত রাত অনুমান ২টার দিকে নকিখালি-দশপাইকা সড়কে হঠাৎ পুলিশ দেখে ব্যাটারি চালিত টমটম নিয়ে পালাতে থাকে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামে উত্তর দৌলতপুর গ্রামের মতছির আলীর পুত্র সুহেল মিয়া। বিষয়টি পুলিশের সন্ধেহ হলে তার পিছু নেয়। পিছনে পুলিশ দেখে সুহেল পালানোর গতি আরো বাড়ায়। এক পর্যায়ে সুহেল তার বাড়িতে গিয়ে টমটম রেখে পুলিশকে লক্ষ করছিল। পুলিশ সুহেলের এমন আচরনে তাকে ধাওয়া করলে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ সুহেলের টমটম গাড়িটি থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, সুহেলের এমন আচরনে পুরো গ্রামের মানুষ আতঙ্কিত। পুলিশেয় ধাওয়া খেয়ে দৌড়ে জাহেদ তালুকদারের দোতলায় দুতলায় উঠে সুহেল। এসময় জাহেদের ভাই ভয়ে দুতলা থেকে পড়ে আহত হয়।
এ ব্যাপারে বিশ্বনাথ থানায় ওসি গাজী আতাউর রহমান জানান, সুহেল গভীর রাতের আচরণ সন্ধেহজনক হওয়ায় পুলিশ তাকে ধাওয়া করে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তবে, সোমবার রাতে বিষয়টি থানায় মসাধান হয়েছে এবং টমটমটি ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানান এসআই জহিরুল।
