ওসমানীনগরে ভাতিজির সাথে চাচা অসমপ্রেম : প্রেমিকার পিতার চুরিকাঘাতে যুবক খুন

অপরাধ সিলেট
শেয়ার করুন

‎নিজস্ব প্রতিবেদক :: ওসমানীনগরে ভাতিজির সাথে অসমপ্রেমের কারণে প্রেমিকার পিতা সেজু আহমদের ছুরিকাঘাতে সাইফুর রহমান (২৪) নামের এক যুবক খুন হয়েছে। গত সোমবার (২ নভেম্বর) মধ্যরাতে উপজেলার সাদিপুর ইউপির শেরপুর টোলপ্লাজায় হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহত সাইফুল সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের করম উদ্দিনের পুত্র।

‎পুলিশ ও নিহতের পারিবার সূত্রে জানা যায়, নিহত সাইফুর রহমানের দু:সম্পর্কে ফুফাতো ভাই ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপি মোস্তফাপুর গ্রামের মানিক মিয়ার ছেলে সেজু আহমদের মেয়ে জারা বেগম (১৯) সাথে দীর্ঘদিন থেকে অসম প্রেম ছিল। এক পর্যায়ে গত ৪ মাস পূর্বে জারা বেগমকে নিয়ে পালিয়ে যায় সাইফুর রহমন। সাইফুরের প্রেমিকা জারা বেগম সম্পর্কে ভাতিজি থাকায় তাদের এই অসমপ্রেম জারার পরিবার মেনে নিতে পারেনি। পরে দুই পরিবারের সদস্য ও আত্নীয়স্বজনদের মধ্যস্থতায় জারার পিতা সেজু আহমদের হাতে তুলে দেয়া হয় জারাকে। এ সময় সমধ্যস্থতাকারীরা দুই পরিবারের মধ্যে এ নিয়ে আর কোনো বিরোধে না করার জন্য অনুরোধ করেন। এর পর থেকে দুই পরিবার যে যারমতো করে চলছিলো। গত সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে খাওয়া দাওয়া শেষ করে একটি ফোনকল পেয়ে সাইফুর রহমান শেরপুর টোলপ্লাজায় যান। সেখানে স্থানীয় লুৎফুর রহমানের মালিকানাধিন আফাজ ভেরাইটিজ স্টোরে বসে গল্প করছিলেন সাইফুর। মেয়ে জারার সাথে অসম প্রেমের জের ধরে হঠাৎ মোস্তফাপুরের সেজু মিয়া একটি ধারারো ছুরি দিয়ে সাইফুরকে উপর্যপুরো আঘাত করে মুহুর্তের মধ্যে পালিয়ে যায় সেজু মিয়া। ঘটনার খবর পেয়ে স্থানীয় জনতা ও সাইফুরের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুরকে মৃত বলে ঘোষণা করেন।

‎সাইফুরের ভগ্নীপতি সিরাজ মিয়া বলেন, আমার শ্যালকের সাথে সেজু মিয়ার মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত চার মাস পূর্বে সেজু মিয়ার মেয়ে জারা বেগমকে নিয়ে পালিয়ে গিয়েছিল আমার শ্যালক সাইফুর। বিষয়টি দুই পরিবারের মধ্যে মধ্যস্থতা মাধ্যমে জারাকে তার পিতার নিকট ফরিয়ে দেয়া হয়। বিষয়টি মীমাংসার পরও পূর্বশত্রুতার জেরে গত সোমবার রাতে প্রকাশ্যে শেরপুর টোলপ্লাজায় ছুরকিাগাত করে আমার শ্যালক সাইফর রহমানকে হত্যা করেন।

‎এব্যাপারে ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ঘটনার জড়িত ব্যক্তিকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *