নিজস্ব প্রতিবেদক : বিপুল উৎসাহ-উদ্দিপনার সাথে সিলেটের বিশ্বনাথে ‘আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন’র ৫ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ শত বছরের প্রাচীন বিদ্যালয় ‘রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে’ ওই মেধাবৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
উপজেলার ১৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের (প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও একাডেমী) ‘৫ম ও ৭ম শ্রেণী’র ৭৫০ জন শিক্ষার্থী আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের ৫ম মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেন। বৃত্তি পরীক্ষা চলাকালে বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিতি ছিলো লক্ষণীয়।
আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের ৫ম মেধাবৃত্তি পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন- বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চন্দ্র দেব, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বর্তমান কোষাধ্যক্ষ নূর উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকি, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন ইমরান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শফিক আহমদ পিয়ার, ব্যবসায়ী খছরু ইমন প্রমুখ নেতৃবৃন্দ।
বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক ও ফাউন্ডেশনের সদস্য আহমদ আলী হিরন জানান, আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের ৫ম মেধাবৃত্তি পরীক্ষায় বিশ্বনাথ উপজেলার ১৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭৫০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেছেন। শিক্ষার্থীদের সাথে কেন্দ্র এলাকায় শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এভাবে ভবিষ্যতেও সকলের সহযোগীতা অব্যাহত থাকলে আমাদের ওই আয়োজনকে আরোও বৃহৎ আকারে নিয়ে যেতে আমরা কাজ করে যাব।
