নিজস্ব প্রতিবেদক : মানবতার সেবায় এগিয়ে আসুন, শীতার্ত মানুষের পাশে থাকুন, এই শ্লোগানকে সামনে রেখে হাজী নজির মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৫শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ (১৩নভেম্বর) শুক্রবার বিকেলে দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসি তোফাজ্জল আলমের বাড়িতে ৯টি ওয়ার্ডের শীতার্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব বলেছেন, আর্থ মানবতার সেবায় তোফাজ্জল আলমসহ বিশ্বনাথের প্রবাসিদের ভুমিকা অপরিসিম। প্রবাসিরা প্রবাসে থাকলেও দেশের যে কোন দূযোগে এগিয়ে আসেন। বিশেষ করে তোফাজ্জল আলম দেশের অসহায় মানুষের কথা চিন্তা করে প্রবাস থেকে ফিরেই শীতবস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। তোফাজ্জল আলম কবিট 19, এ দেশের মানুষের পাশাপাশি যুক্তরাজ্যেও ফুড প্যাক নিয়ে মানুষের ঘরে ঘরে গিয়েছেন। বিশ্বনাথের সকল প্রবাসীরা যেন এভাবে মানবতার কল্যাণে এগিয়ে আসেন এই আশা প্রত্যাশা।
হাজী নজির মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল আহমদের সভাপতিত্বে ও আব্দুর রাজ্জাকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, লন্ডন রিজওনের সেক্রেটারী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও হাজী নজির মিয়া ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার তুফাজ্জল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ পৌরসভার মেয়র পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসি, সমাজ সেবক মোমিন খান মুন্না, প্রবাসী খলিলুর রহমান, সমাজসেবক, তুতা মিয়া, মানচেষ্টার জামে মসজিদের চেয়ারম্যান আনছার উদ্দিন, সিলেট ল. কলেজের সাবেক সাধারণ সম্পাদক নেছাওর আলী। এছাড়াও অনুষ্টানে অত্র এলাকার গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
