নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (৩১জুলাই) শুত্রবার দুপুরে জামায়াতের কার্যালয়ে এ আরোচনা সভা অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা জামায়াতের মজলিসের শূরার অন্যতম সদস্য, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান এবং দশঘর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম।
বক্তারা জুলাই বিপ্লবের তাৎপর্য, জাতীয় ঐক্য, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত ও আহত পঙ্গুত্ববরণকারীদের সুস্থতার জন্য জন্য দেশ, জাতি এবং মুসলিম উম্মাহের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
