এমপি গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা, একজন কারাগারে

অপরাধ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন

অনলাইন ডেস্ক : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন তার গাড়িচালক ওবায়দুর রহমান। এই মামলায় আরও চারজনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার রাতে পল্লবী থানায় মামলাটি দায়ের করার পর আমিনুর রহমান নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মামলায় ‘অনৈতিক সম্পর্কের প্রতিবাদ’ এবং ‘ভিডিও ফাঁসের সন্দেহে’ মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির।

এদিকে, আটক ব্যক্তিকে বুধবার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন। এছাড়া মামলার তদন্ত করে আগামী ২৪শে অগাস্টের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশও দিয়েছে আদালত।

উল্লেখ্য, একজন নারীর সঙ্গে ভিডিও ভাইরালের ঘটনায় ‘নৈতিক স্খলনের’ অভিযোগ প্রমাণিত হওয়ায় কারণ দেখিয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বুধবার বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *