বিশ্বনাথ পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী মুমিন খান মুন্না

নির্বাচন বিশ্বনাথ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথ পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।’

তিনি আরও বলেন, ‘ঈদের এই আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। ধনী-গরিব ভেদাভেদ ভুলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।’
ঈদের শুভেচ্ছার পাশাপাশি তিনি বিশ্বনাথ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘বিশ্বনাথ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করাই আমার লক্ষ্য। রাস্তা-ঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, নাগরিক সেবা সহজকরণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, যুব সমাজের দক্ষতা বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’ এজন্য তিনি আগামী পৌর নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন।

মুমিন খান মুন্না দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।-বিজ্ঞপ্তি


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *