যুক্তরাজ্য থেকে বিশেষ সংবাদদাতা : আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের সাবেক সভাপতি, ব্রাডফোর্ড বায়তুল আমান জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ র. এর একান্ত শাগরিদ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব (র.)-এর জানাযার নামাজ হাজারো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।
জানাযায় উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেন্ট্রাল কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ হাসান চৌধুরী ফুলতলী, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী, আল ইসলাহ ইউকের ভাইস ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মাওলানা সাদ উদ্দীন সিদ্দিকী, হাফিয মাওলানা কয়েছুজ্জামান, আলহাজ খুরশিদ উল হক, লাতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি মুফতি মাওলানা আশরাফুর রহমান, আনজুমানে আল ইসলাহ গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা হেলাল উদ্দিন ও সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খানসহ ইউকের বিভিন্ন শহর থেকে আলেম-উলামা, ইমাম-খতীব, আল ইসলাহ ইউকের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
তাছাড়া স্থানীয় মুসল্লি এবং বিভিন্ন শহর থেকে আগত মরহুমের মুহিব্বিন ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ জানাযায় অংশ নেন।
মরহুম মাওলানা আবদুল মতিন তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানাযার নামাযে ইমামতি করেন তাঁর বড় ছেলে হাফিয মাওলানা আবদুল লতিফ।
মরহুমের রুহের মাগফিরাত ও দরজা বুলন্দি কামনা করে দু’আ পরিচালনা করেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর নাতি হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী।
