বিশ্বনাথে মসজিদ ও মাজারে চু*রের হানা

অপরাধ বিশ্বনাথ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে শনিবার দিবাগত (২৮ মার্চ) রাতে মসজিদ ও মাজারে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের সরুয়ালা ননকীপাড়া জামে মসজিদের প্রধান গেটের তালা কেটে দুটি দানবাক্স এবং পশ্চিম শ্বাসরাম গ্রামের ৩৬০ আউলিয়ার অন্যতম সফরসঙ্গী হযরত শাহ ওলী খন্দকার (রহ.) ও পীরে কামিল হযরত ছরমউদ্দিন আউলিয়ার মাজারের দানবাক্সের চেইনের তালা কেটে পুরো দানবাক্স নিয়ে যায়।

পাশাপাশি দুটি চুরির ঘটনা একই রাতে ঘটায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সরুয়ালা ননকীপাড়া গ্রামের বাসিন্দা অলি আহমদ বলেন, শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টায় মসজিদের প্রধান গেটের তালা কেটে মসজিদে ঢুকে দুটি দানবাক্স চুরি করে নিয়ে যায় চোরেরা। এ সময় মসজিদের হুজরার তালা কেটে ভেতরে ঢুকে ইমামের মালামাল এলোমেলো করে দেয় তারা।

পশ্চিম শ্বাসরাম গ্রামের বাসিন্দা নুরুজ আলী বলেন, ফজরের নামাজ পড়ে মাজারের বৈদ্যুতিক লাইটের সুইচ বন্ধ করতে গিয়ে দেখি, মাজারের দানবাক্সের চেইন কেটে পুরো বাক্সটি চুরি করে নিয়ে গেছে চোরেরা।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন, দুটি বিষয়ই আমি গুরুত্বসহকারে দেখছি। পুলিশ ঘটনাস্থলে যাবে এবং টহল জোরদার করা হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *