নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথে এক প্রবাসীর বাড়ি জোর পূর্বক দখলের চেষ্টার অভিযোগে ১৪৪ধারা জারি করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের নির্দেশে এই নোটিশ জারি করেন বিশ^নাথ থানার এসআই সামসুল হক সুমন। ঘটনাটি বিশ্বনাথ পৌরসভার মীরের চর গ্রামে। আদালত দখল বিষয়ক সুষ্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিল এবং একই সাথে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জকে নালিশি জমিতে স্থিতাবস্থা বজায় রাখা এবং মামলা চলাকালীন আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
পৌরসভার মীরের চর গ্রামের বাসিন্ধা হাফিজ বশির আহমদের এক আবেদনের প্রেক্ষিতে ১৭/০৯/২৬ইং তারিখে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রোস্ট ২য় আদালত এ আদেশ প্রদান করেন।
বিবাদীরা হচ্ছেন, একই গ্রামের মৃত কবির উদ্দিনের পুত্র তোয়াাহিদ মিয়া, আখমল মিয়া, সুরুজ আলী, ছালেমা বেগম, মনির মিয়ার পুত্র রায়হান মিয়া, সুরুজ আলীর পুত্র ছাদিক আলী, মৃত আজর উল্লার পুত্র দিলই, বেগনা।
হাফিজ বশির আহমদ অভিযোগে উল্লেখ করেছেন, বিশ্বনাথের চান্দসির কাপন মৌজার জেএল নং-৮৭, এস.এ ৭২৬, ৭২৯নং খতিয়ানে ভুলবশত প্রিন্টে আজর আলী লিপিবদ্ধ হলে আমির উদ্দিন গংরা বাদী হয়ে সদর মুনখেফী ২য় আদালতে স্বত্ব মোকদ্দমা ১৫/৮৩ ইং, ১-৪ নং বিবাদীর পিতা কবির উদ্দিন, ৫নং বিবাদীর পিতা মনির উদ্দিন গংদের বিরুদ্ধে দায়ের করিলে ইহা বদলী হয়ে মাননীয় মুনসেফ বিশ্বনাথ আদালতে স্বত্ব ২৯/৮৪ইং হলে উক্ত মোকদ্দমায় আমির উদ্দিন গং পক্ষে ডিক্রী হয় ১৯৮৬ইং সনে। পরবর্তীতে আমির উদ্দিন গংরা একই মামলায় বিগত আদালতে স্বত্বজারী ০৯/২০০৩ ০৭/০৮/২০০৫ইং জারী দখলদেখী কার্যকর হয় এবং আমির গং খাস দখলকার হন।
পরবর্তীতে আজর আলীর মেয়ে করফুল নেছার মৃত্যুর পর আব্দুল গনি গং বাদী হয়ে মাননীয় সহকারী জজ আদালত বিশ্বনাথ, স্বত্ব ৯১/২০০৫ইং দায়ের করলে তাহা খারিজ হয়। উক্ত মামলায় আব্দুল গণি গং জেলা জজ আদালতে স্বত্ব আপীল ১৪৭/২০২১ইং দায়ের করলে তাহা বদলী হয়ে অতিরিক্ত জেলা জজ ৩য় আদালতে গত ১৬/০৫/২৩ই দোতরফা শুনানীঅন্তে নামঞ্জুর হয়। মূল স্বত্ব ৯১/২০০৫নং মামলার রায়ও ডিক্রী বহাল হয়। বর্ণিত আমির উদ্দিন ও খয়রুন নেছা বিগত ১৮/০৯/২০০৬ ইং তারিখে সম্পাদিত ১ম পক্ষ বরাবরে ২১৪৭/২০০৬ইং সাফ কবালায় এসএ ৯ দাগে বি.এস ২৯ দাগে পুকুর ও এসএ ৮ দাগ বিএস ২৮ দাগে বাড়ী রকম ভূমি বিক্রয় করিয়া স্বত্বত্যাগী হন।
শুধু তাই নয় ২০০৫সালে আমির উদ্দিন গংরা আদালতের নির্দেশে তাদের স্থাপনা ভেঙ্গে বশির আহমদকে দখল সমজিয়ে অন্যত্র চলে যান।
এতে ১ম পক্ষ খরিদা মালিক হয়ে সহকারী কমিশনার (ভূমি) বিশ্বনাথ, নামজারী ১২০৮নং খতিয়ার করিয়া ভোগ দখল করিয়া আসিতেছেন। গত ১৬/০৯/২৬ইং, নালিশা ভূমিতে বিবাদীরা অনাধিকার প্রবেশ করিয়া জোরপূর্বক লাঠিসোটা নিয়া ১ম পক্ষকে উচ্ছেদের চেষ্টা করলে মানীত স্বাক্ষীগণ উপস্থিত হলে বিবাদীগণ চলিয়া যাওয়ার সময় বলেন, যেকোন সময় নালিশা ভূমি হইতে উচ্ছেদ করিবে। এতে বাধা দিলে দাঙ্গা হাঙ্গামাসহ খুন খারাপি হওয়ার সমুহ সম্ভাবনা থাকায় বাদী আদালতে এই অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত তোয়াহিদ আলী বলেন, এটা আমাদের বাপ দাদার সম্পত্তি। আর এই বাড়িতে আমরা জন্ম থেকে বসবাস করে আসছি। জোর পূর্বক দখল করব কেন।
